Monday, April 21, 2014

“ওরাকল ও ডেভেলপার” ইঞ্জিনিয়ার [পর্ব-২] :: প্রাথমিক আলোচনা ও নীতিমালা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন?আমি ভাল নাই,আগের টিউন টি রাতে লিখছিলাম এতে ঠান্ডা ধরছে খুবই অসুস্থ । আপনাদের আগ্রহ দেখে অসুস্থ শরীরে বসে গেলাম লিখতে । জানিনা ১ম র্পব আপনাদের কেমন লেগেছে ? আশা করি কিছু হলেও শিখেছেন.আজ শুধু বক বক করব । Internetএ অনেক ঘাটা ঘাটিঁ করে দেখলাম Oracle সর্ম্পকে জানতে কিন্তু তেমন পেলাম না ।এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সোহাগ বিশাল ডেটাবেজ(তথ্য ভান্ডার)সিংহের মত রাজত্র করতে হাজির হয়েছি ওরাকল উপর সর্ম্পুন কোর্স নিয়ে । বাকি টা আল্লাহ্ হাতে ।আমার টিউন থেকে যদি ১ জন হলেও ওরাকল ইঞ্জিনিয়িার হতে পারে তাহলে আমি সার্থক হব । এই আশা রেখে আজকের পর্ব শুরু করছি
ছোট মুখে বড় কথা বলছি আমাকে ক্ষমা করবেন । ওরাকল ইঞ্জিনিয়িার  হতে হলে আপনাকে অনেক কিছু ছাড়তে হবে এবং যোগ করতে হবে
  • অলস্যতাকে বিদায় করে নতুন করে কঠোর পরিশ্রম করার প্রস্তুতি নিন
  • অনেক কাজের মধ্যে ১টি কাজ স্থির করুন--হতে পারে ওরাকল বা অন্য বিষয়যাচাই করে দেখবেন যে বিষয় প্রতি আগ্রহ জন্মায়
  • চ‌্যালেন্জ গ্রহন করার প্রস্তুতি নিন 
  • এখন থেকে নিজেকে ১লক্ষ লোকের থেকে আলাদা ভাবুন -এটি কেন বলছি পরে বলব
উপরের কথা গুলো শুধুমাত্র ওরাকল ইঞ্জিনিয়িার যারা হতে আগ্রহি তাদের জন‌্য । বাকীরা শুধু পড়ে যান
যদি আপনি সত্যিই ওরাকল ইঞ্জিনিয়িার হতে চান,তাহলে আপনাকে"১০০০ কিঃমি পায়ে হেঁটে যাওয়ার প্রস্তুতি নিন" কথাটি বলছি এই জন্য আপনাকে এখানে সাহায্য করার বা পাওয়ার মত আশেপাশে কেউ নেই ।আপনাকে একাই হেঁটে গন্ত্যবে পেীছাঁতে হবে আর যাওয়ার জন্য সাহায্য করবে বই আর টিপস এন্ড ট্রিকস । যদিও ওরাকলের কোর্স গুটি কয়েকটি প্রতিষ্ঠান করায় কিন্তু টাকা অনেক বেশি ভয় পেয়ে যাবেন তাই বলছি না । যদি পেীছেঁ যেতে পারেন আপনাকে আর পিছনের দিকে তাকাতে হবে না । ভবিষ্যৎ জীবন সুখে কাটাতে পারবনে । ফুলের বাগানের মত সুগন্ধ চারিদিকে ছডিয়ে পড়বে

আমি যে ভাবে আপনাদের জন্য কোর্স সাজিয়েছি


  • প্রতি টিউন এ ২-৩টি/Program উপর  Topics  থাকবে ।
  • Topics এর বিশ্লেষন থাকবে ।
  • কি শিখেছেন সংক্ষিপ্ত(সারসংক্ষেপ)আঁকারে মূলায়ন করব।
  • প্রশ্ন থাকবে নিয়মিত । উত্তর দিতে হবে আপনাদেরকে । আগে যে উত্তর দিবে তার নাম প্রকাশ করা হবে ।
  • প্রতি ৫ টিউন এ ১টি করে পরীক্ষা নিব ।
  • প্রতি সপ্তাহে ২টি টিউন থাকবে ।
এটি সর্ম্পুন নির্ভর করবে আপনাদের আগ্রাহর উপর

আপনাদের কাজ কী ?


  • প্রথমে আপনাদেরকে অবশ্যই নাম ও ঠিকানা আমার কাছে পাঠাতে হবে । আমি লিষ্ট তৈরী করব পরের টিউন এ প্রকাশ করা হবে (EMAIL:RAHIMUDDIN2012@GMAIL.COM OR FACEBOOK :SHOHAG CID ) এই ঠিকানায় ।
  • ৬ মাস-১ বছর এর জন টার্গেট করুন ।
  • ৫০ টাকা দিয়ে থাতা কিনুন এবং হ্যান্ডনোট লেখার চেষ্টা করুন ।
  • আমার মত ছোট প্যাড পকেটে রাখবেন । Importent কোন তথ্য পেলে নোট করুন ।
  • প্রতিদিন ১-২ ঘন্টা সময় বের করুন ওরাকলের জন্য ।
  • যে টিউন দিব শুধুমাত্র ঐ অধ‌্যায় নিয়ে গবেষনা করুন   ঐ সর্ম্পকে আরো তথ্য সংগ্রহ করুন ।
  • অলস্যতা ত্যাগের জন্য খুব ভোরে উঠার চেষ্টা করুন । সম্ভব হলে ফজর নামাজ পড়ার  ‌অভ্যাস করুন ও ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন ।
  • ইংরেজী ভাল ভাবে শেখার চেষ্টা করুন । প্রতিদিন ৫টা বাক্য শিখুন
উপরের তথ্য গুলো আপনি মেনে চলতে পারেন তাহলে আগামি ২০১৪-১৫ সালের মধ্যে আপনি হতে পারেন "ওরাকল ও ডেভেলপার" ইঞ্জিনিয়িার ইনশাল্লাহ্ আর এই জন‌্য আল্লাহ্ র সাহায্য চাইবেন । সম্ভব হলে সপ্তাহে ৩০ মিনিট একান্ত ভাবে আল্লাহকে ডাকুন ।

আজকে আমরা শিখব ও জানব

  1. ওরাকল কী ?কোথায় কোথায় এর ব্যবহার করা হয়
  2. কাদের জন্য ওরাকল এবং কারা শিখতে পারবে,শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে ?
  3. শিখলে চাকুরি ক্ষেত্র কেমন ?
চলুন জেনে আসি

প্রশ্ন : ওরাকল কী ?কোথায় কোথায় এর ব্যবহার করা হয়


উত্তর : সংক্ষেপে বলি ওরাকল হচ্ছে ডাটাবেজ সফটওয়্যার এটি তৈরী করা হয়েছে ডেটা সংরক্ষন  ও নিরাপত্তা বিধানের করার জন্য ।  । পৃথিবীতে বর্তমানে  একমাত্র ওরাকলই ডেটাবেজ সফটওয়্যার নিমার্তা কোম্পানী । ওরাকল কোম্পানীর প্রোগ্রাম সবর্ত্র ‌ব্যবহার হচ্ছে এবং একটি শক্তিশালী ডেটাবেজ প্রোগ্রাম হিসাবে সবর্ত্র ব্যবহার হচ্ছে। । ORACLE এ RDBMS(RELATIONAL DATABASE MANAGEMENT SYSTEM) support করে বর্তমানে ওরাকলের ১২সি ভার্সন বাজারে আসছে
  • Oracle zero % data loss.
  • User friendly
  • Oracle যেকোন Platform এ সম্বব // Window, Linux
ব্যবহার ক্ষেত্র: সরকারী- বেসরকারী ব্যাংক,বিভিন্ন শিন্প কলকারখানা,গার্মেন্ট-ফ্যাক্টরি,মোবাইল অপাটের ইত‌্যাদি

প্রশ্ন : কাদের জন্য ওরাকল এবং কারা শিখতে পারবে,শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে ?


উত্তর : সবার জন‌্য ওরাকল ?ওরাকল কাজ সবাই শিখতে পারবে ..চাকরিতে তারা পড়ালেখার সার্টিফিকেট দেখে না তারা আপনার কাছে চাইবে শুধু কাজ,,ভেন্ডর সার্টিফিকেট নিতে পারলে ত কথাই নাই

প্রশ্ন :শিখলে চাকুরি ক্ষেত্র কেমন ?

যেহেতু অনেক বড় ধরনের ব্যাপার-সেপার //চাকুরীর ক্ষেত্র এখন অনেকটাই খালি এই কারণে প্রথমে বলেছি .নিজেকে ১লক্ষ লোকের মধ্যে আলাধা ভাবুন .ভাল কাজ জানেন তাহলে প্রতিমাসে ১লক্ষ-২.৫লক্ষ টাকা ইনকাম করা বেপার না  ।এক্ষেতে আপনাকে ভেন্ডর সার্টিফিকেট অর্জন করতে হবে ।
আজ আর পারবো না । সবাই ঘুমাচ্ছে আমি শুধু জেগে জেগে আপনাদের জন্য টিউন তৈরী করছি এখন রাত ৪:১২ মিনিট একটু পরে ফজরের আযান দিবে ..এখানে সর্ম্পুন লেখা আমি লিখেছি কোথাও থেকে কপি পেষ্ট করি নাই । ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন এবং ভুল ধরে দিবেন আমি অন্যদের মত সাজিয়ে লিখতে পারি না । আপনাদের মতামতের ভিত্তিতে আগামি টিউন হবে..অবশ্যই কেমন লাগছে বলবেন । সবাইকে ধন্যবাদ

“ওরাকল ও ডেভেলপার” ইঞ্জিনিয়ার [পর্ব-১] :: যারা হতে চান তাদের জন্য এই পোস্ট

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়াই ভালোই আছি.আমি সম্পূর্ণ টেকটিউন নতুন । আমার প্রথম পোষ্ট যদি ভুল করে থাকি ক্ষমা করবেন । হাজির হয়েছি আপনাদের কাছে আমি মো.রহিম উদ্দিন সোহাগ  "ওরাকল ও ডেভেলপার  " নিয়ে । আমি 'ফেণী পলিটেকনিক ইন্সিটিটিউট'এ কম্পিউটার টেকনলজি  "ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং" ৪বর্ষের (৭ষ্ট সেমিষ্টার)ছাত্র । আমার স্বপন আমি ওরাকল ইঞ্জিনিয়ার হব এবং তার জন্য আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি কারন এর ভবিষ্যৎ অবশ্যই ভাল । আমাকে ওরাকল সর্ম্পকে বলেছেন আমার মাছুম আংকেল তার অনুপ্রেরনায় এই পথে আসা আর স্যার হিসাবে আমাকে সার্পোট দিচ্ছেন কম্পিউটার টেকনোলজি বিভগীয় প্রধান আমার প্রিয় স্যার "Engr.S.M.Hamidul Hoque"( Ms in Electronics & Telecommunication Engineering,B.Sc.In Computer Science & engineering ) এবং টেকটিউন এ টিউন দিতে পুরো সাহায্য করেছেন "টিউনার sohag" আমি তার কাছে কৃতজ্ঞ । আমি সব সময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি । ধাপে ধাপে আমরা ওরাকল শিখব । চলুন শুরু করি
বর্তমান বিশ্বে তথ্যের অবাধ প্রবাহ সব কিছুতেই ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে । বিশাল তথ্য ভান্ডারের এর নিকট আমরা ক্রমশ নির্ভশীল হয়ে পড়েছি । আর একটি শক্তিশালী ডেটাবেজ তড়িৎ ভূমিকা রাখে । ওরাকল ডেটাবেজ বিশ্বের একটি অপ্রতিদ্বন্দ্বী ডেটাবেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে । তাছাড়া এর নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী
১ম পর্বে আমরা প্রাথমিক ভাবে জানবো
  • ডেটাবেজ ম্যানেজমেন্ট সম্পর্কে?
ডেটাবেজ ভূমিকা

ডেটা কী :
DATA শব্দের অর্থ হচ্ছে তথ্যের উপাদান (an item of information)। তথ‌‌্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশ সমুহ হচ্ছে ডেটা বা উপাত্ত যেমন : প্রতিষ্ঠানের কর্মীদের পে-রোল তৈরী করার জন‌্য নাম,পদবি,কোড নং ,মূল বেতন ইত্যাদি । ডেটা বিভিন্ন প্রতীক ঃ অ ,ক,A,B,1,2 ইত্যাদি অথবা কোন ছবি যেমন: চন্দ্র,সূর্য,গাড়ি অন্য যেকোন কিছু হতে পারে
তথ্য কী:
সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়ার পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃংখল যে ফলাফল পাওয়া যায় তাকেই বলা হয় তথ্য বা information । যেমস: নম্বর ভিত্তিক ফলাফল, ছবি, রির্পোট, গবেষণার ফলাফল ইত্যাদি
ডেটাবেজ কী:
Data অর্থ হচ্ছে তথ্য বা উপাত্ত আর  Base অর্থ হচ্ছে ঘাটি বা সমাবেস । ডেটাবেজ শব্দের অর্থ হচ্ছে কোন বিষয় উপর ব্যাপক তথ্য বা উপাত্তরে সমাবেশ । উদাহরণ হিসাবে আমরা দিতে পারি "ভোটার তালিকায়  সংরক্ষতি ভোটারদের তথ্যসমুহ ,কোন কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলে রেকর্ড সংরক্ষন করা ইত্যাদি  । আর উক্ত ডেটা টেবিলের সমন্বয়ে গঠিত কিন্তু বর্তমানে ডেটাবেজ ধারনা অনেক ব্যাপকতা লাভ করছে এখন ডেটাবেজ এর আওতা এক বা একাধিক ডেটা টেবিল,কুয়েরি,ফর্ম,রির্পোট.মডিউল ইত্যাদি ফাইল থাকতে পারে। কোন ডেটাবেজ এ এক বা একাধিক টেবিল থাকতে পারে
ডেটাবেজ এর বিভিন্ন উপাদান :
কম্পিউটারে ডেটা একটি নিদির্ষ্ট ধারা অনুসারে থাকে প্রথম ক্ষুদ্রতম একক হল
  • বিট( bit ):  ১টি ডেটার ক্ষুদ্রতম যে অংশ একটি কম্পিউার ব্যবহার করে তাকে বিট বলে যেমন: ০,১ এগুল বিট
  • বাইট(Byte):  ৮টি বিট নিয়ে ১বাইট গঠিত হয় : ১বাইট নিয়ে ১টি অক্ষর গঠিত হয়,নম্বর বা প্রতিক বুঝানো হয়
  • ফিল্ড(Field): একাধিক অক্ষর সমন্বয় গঠিত হয় ১টি শব্দ বা সংখ্যা একে ফিল্ড বলে । যেমন: কোন ব্যক্তির নাম বা বয়স ফিল্ড হতে পারে
  • রেকর্ড(Record): পরস্পর সম্পর্ক যুক্ত একগুচ্ছ ফাইলকে রেকর্ড বলে । যেমন : স্টুডেন্ট এর নাম,ঠিকানা,যেসব বিষয় নেয়া হয়েছে সবকিছু একত্রে রেকর্ড অধীন
  • ফাইল(File): একই রকমের অনেকগুলো রের্কড নিয়ে ফাইল গঠিত হয় ।
  • ডেটাবেজ(Database): অনেক গুলো একই কাজের ফাইল একত্রে একটি ডেটাবেজ তৈরি হয় ।
উপরের সব উপাদান সর্ম্পকে আপনাকে অবশ্যই ভাল ভাবে যানতে হবে কারন প্রত্যেক টি ডাটাবেজ এই ৬টি উপাদান নিয়ে গঠিত হয়।
এনটিটি(Entity):   কোন কিছুর নামই এনটিটি । এক কথায় কোন কিছুর নাম ই এনটিটি ব্যক্তি, বস্তু,বিষয়,ঘটনা,যা কিছু প্রকাশ করা যায় তাই এনটিটি । যেমন :কোন দোকানে আমরা যখন order দিই তা বিভিন্ন ভাবে Processing হয়ে আমাদের কাছে আসে এটাই এনটিটি
এ্যাট্রিবিউট(Attribute): এনটিটির  বিভিন্ন বৈশিষ্ট্য(গুনাগুন) থাকে ওই গুনাগুনই হচ্ছে  এ্যাট্রিবিউট । যেমন : স্টুডেন্টের নাম,রোল ইত্যাদি প্রতিটি ১ ১টি এ্যাট্রিবিউট
ডেটাবেজ সংগঠন/মডেল(Database Organization/Model):

আমরা জানি যে কোন বিষয় সর্ম্পকে তথ্যের সমাবেশই হচ্ছে ডেটাবেজ। ব্যবহারকারী এই সকল তথ্য কিভাবে ব্যবহার করতে চায় তার উপর ভিত্তি করে ডাটাবেজ গঠন হয়
নিচে কতিপয় ডেটাবেজ গঠিত হয়
  1. সরল ডেটাবেজ সংগঠন(Simple database model):  কেবল একটি ডেটা টেবিলের সমন্বয় ডেটাবেজ গঠিত হলে তাকে সরল ডেটাবেজ সংগঠন বলে । এই জাতীয় রের্কড গুলো কী ফিল্ডের উপর  উচ্চক্রম থেকে নিম্নক্রম অনুসারে সাজানো থাকে
  2. হায়ারারকিক্যাল সংগঠন: পরস্পর সম্পর্কিত কতগুলো রেকর্ড গুলো নিয়ে হায়ারারকিক্যাল ডেটাবেজ গঠিত হয় এই শাখা-প্রশাখা টেবিল ব্যবহৃত হয় এবং সর্বোচ্চ রের্কড কে বলা হয় ডেটাবেজের মূল।১টি (Parent) টেবিল এই মূল টেবিল থেকে বিস্তৃত হয় আর এগুলো চাইল্ড(child)টেবিল হিসাবে পরিচিত  Parent টেবিল এর সাথে child টেবিল one to one বা one to many রিলেশন থাকতে পারে । এই সর্ম্পকে পরে আলোচনা করব।
  3. নেটওর্য়াক ডেটাবেজ সংগঠন (Network database model): (DBTG=DATABASE TASK GROUP)নেটওর্য়াক ডেটা সংগঠন রেকর্ডসমুহ পরস্পরে সাথে link থাক
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম(Data management system):DBMS হচ্ছে পরস্পর্র সর্ম্পক যুক্ত এ তথ্যকে এবং সেই তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। পরস্পর সর্ম্পক যুক্ত এ তথ্য কে বলা হয় ডেটাবেজ । প্রধান উদ্দেশ্য হল "তথ্যা বলি সংরক্ষন সহজতর করা এবং তা ব্যবহার সহায়তা করা.
DBMS হচ্ছে এমন একটি সফট্ওয়ার যেটা ডেটাবেজ তৈরি,পরির্বতন,পরিবর্ধন.সংরক্ষন ,নিয়ন্তন এবং পরিচালনা করাই হল DBMS এর কাজ
আজ এতটুকু কারন আমি আপনাদেরকে অল্প অল্প করে শিখাবো ওরাকল সহজ বিষয় নয় এটি সারা পৃথিবী ডেটাবেজ উপর রাজত্র করে যাচ্ছে.আমার ৫মাস লাগছে শুধু ওরাকল কি এর সম্পর্কে জান্তে.আমি চেষ্টা করব খুব সহজ ভাবে শেখাতে..আমি আমার নিয়মে লিখছি.এখন যদি বলি ওরাকল অনেক কঠিন এক বিষয় তাহলে আপনারা ভয় পেয়ে যাবেন.সময় হলে সব জান্তে পারবেন 
আপনাদের কেমন লাগল আমাকে যানাতে ভুল বেনা যেন। আপনাদের অনুপ্রেরনায় আগামি টিউন উৎসাহ .গুনীজনেরো আপনারা আমার ভুল ধরিয়ে দিবেন.আবার ভুল করে থাকলে ক্ষামা করবেন..
আল্লাহ্ হাফেজ

Wednesday, April 16, 2014

ব্লগ সাইট খুলতে চাচ্ছেন? আপনি কি ব্লগিং জগতে নতুন? জেনে নিন সাফল্যের দুয়ারে পৌঁছানোর প্রাথমিক টিপস।

আপনি কি ব্লগিং শুরু করার কথা ভাবছেন? আপনাকে স্বাগতম! তবে হটাত করে ভেবে বসলেন আর ব্লগিং শুরু করলেন। তাহলে আপনার ব্লগিং ক্যারিয়ার খুব শীঘ্রই ১০০% হতাশায় পৌঁছাবে। তাই শুধু ব্লগিং না জীবনের প্রত্যেক সিদ্ধান্তে সবদিক বিবেচনা করুণ, সফলতা আসবেই।
ব্লগ
অনেকেই এখনও ব্লগিং শুরু করেন নি। কিন্তু ব্লগিং শুরু করার পরিকল্পনা এবং স্বপ্ন দেখতে শুরু করেছেন। তাদের পরিকল্পনায় সফলতা এনে দিতে হয়ত কিছুটা হলেও এই পোস্ট কাজে আসবে আশা রাখছি। আর সেই আশা থেকেই আজ লিখছি নতুন কিংবা হবু ব্লগারদের জন্য প্রাথমিক কিছু টিপস।

১. ব্লগ সম্পর্কে জানুনঃ

ব্লগ শুরু করবেন আর ব্লগ সম্পর্কে জানবেন না তা তো কিছুতেই হতে পারেনা। তাই আপনার ব্লগিং জীবনের শুরুর প্রথম ধাপ হল ভালোভাবে ব্লগিং সম্পর্কে জেনে নিন। ব্লগ কি?, ব্লগিং করে লাভ কি?, ব্লগিং করে কি আয় হয়?, ব্লগিং কিভাবে করে?, ব্লগিং করতে কি কি গুণ থাকতে হয়? ব্লগিং এর প্রকারভেদ কি কি? এই আর কি সবধরণের প্রাথমিক প্রশ্নের উত্তর জানুন। আর সবচেয়ে বড় প্রশ্ন হল যে, "আপনি কতদিন বা কত বছর যাবত ব্লগ পড়ছেন?" বেশি বেশি বই পড়লে যেমন লেখক হওয়া যায় ঠিক ব্লগিং শুরু করতে আপনার প্রয়োজন হবে দীর্ঘ সময়ব্যাপী ব্লগ পড়ার সম্পৃক্ততা।
ব্লগ সম্পর্কে জানুন

২. সিদ্ধান্ত এবং পরিকল্পনাঃ

আপনি অনেকদিন ধরে ব্লগ পড়ছেন। এবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন আপনি ব্লগ লিখবেন। তাহলে ব্লগিং জগতে আপনাকে স্বাগতম ! এবার একটি দক্ষ পরিকল্পনা করে ফেলুন। একটি ব্যবসায় প্রতিষ্ঠান খুলতে যেমন অনেক পরিকল্পনা করতে হয় ঠিক তেমন পরিকল্পনা। পরিকল্পনার বিষয়গুলো হবেঃ কি বিষয়ে ব্লগিং করবেন, আপনি কি নিজের ব্লগ সাইটে ব্লগিং করবেন?, আপনি কি আয়ের জন্য ব্লগিং করবেন নাকি শখ মেটাতে? এবং শুরু করতে আরও ইত্যাদি ইত্যাদি যেসব বিষয় ভাবতে হয় সেগুলো দক্ষতার সাথে ভাবুন। তবে সবচেয়ে জোর দিন আপনি কিসের উপর ব্লগিং লিখতে চাচ্ছেন? এই প্রশ্নের সবচেয়ে গ্রহনযোগ্য উত্তর হল, "আপনি যে বিষয়ে ভালো জানেন শুধু সেই বিষয়েই ব্লগিং লিখবেন।" অন্য কোন অজানা টপিকে ভুলেও হাত দিবেন না।
সিদ্ধান্ত এবং পরিকল্পনা

৩. প্লাটফর্ম নির্বাচনঃ

ইতিমধ্যেই ২ নম্বর ধাপে আপনাকেদেরকে একটি প্রশ্ন করেছি। আপনি কি নিজের ব্লগ সাইটে ব্লগ লিখবেন নাকি অন্য প্রতিষ্ঠিত মাল্টি ব্লগিং সাইটে ব্লগ লিখবেন? আমি মূলত লিখছি আজকের পোস্ট নিজের ব্লগ সাইটে ব্লগিং নিয়ে। ধরে নিলাম আপনি নিজেই ব্লগ সাইট খুলে ব্লগিং করবেন। তারপর আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন ব্লগিং প্লাটফর্ম -এ লিখবেন। বিশ্বের অন্যতম সেরা দু'টি ব্লগিং প্লাটফর্ম হল ওয়ার্ডপ্রেস এবং ব্লগস্পট। তবে আপনাকে প্রথমত ব্লগস্পট ব্যবহারের পরামর্শ দিব। ওয়ার্ডপ্রেস বিশ্বের এক নম্বর ব্লগিং প্লাটফর্ম তাতে কারোই সন্দেহ নেই। কিন্তু মনে রাখতে হবে ওয়ার্ডপ্রেস যেহেতু বড় প্লাটফর্ম তাই এতে ব্লগিং করতে হলে আপনার জ্ঞানও থাকতে হবে বড়। কিন্তু আপনি যেহেতু একেবারেই নবীন একজন ব্লগার তাই আপনার জন্য ব্লগস্পট সবচেয়ে কার্যকারী প্লাটফর্ম। অভিজ্ঞ হওয়ার পর আপনি ওয়ার্ডপ্রেসে হাত দিতে পারবেন সহজেই। তাই ছোট প্লাটফর্ম দিয়েই শুরু করুন। কারণ আগে স্বরবর্ণ শিখেই ব্যঞ্জনবর্ণতে হাত দিতে হয়।
ব্লগিং প্লাটফর্ম

৪. ডোমেইনঃ

ব্লগস্পট একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম। এতে ডোমেইন/হোস্টিং পুরো ফ্রি। কিন্তু ডোমেইনটি আপনাকে দেওয়া হয় সাধারণত সাবডোমেইন। তবে ব্লগস্পট আপনাকে আপনার নিজস্ব কেনা ডোমেইন ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হয়ে থাকেন তবে একটি টপ লেভেল ডোমেইন (যেমনঃ ডট কম, ডট নেট, ডট অরগ, ডট ইনফো ইত্যাদি) কিনে নিতে পারেন। একটি ডোমেইন আপনি ৮০০-১০০০ টাকার মধ্যেই কিনতে পারবেন। আর যদি আপনি ডোমেইন কিনতে সমর্থ না হন তবে মন খারাপ করার কিছুই নেই পরবর্তীতে কিনে নিবেন। আমিও আর্থিক সমস্যার কারণে ব্লগ শুরুর ৬ মাস পর ডোমেইন কিনেছিলাম।
ডোমেইন

৫. ব্লগ ডিজাইনঃ

ব্লগস্পটে ব্লগ ডিজাইন খুবই সহজ বলতে গেলে। ব্লগস্পটের ডিফল্ট টেমপ্লেট কাস্টমাইজ করা নতুনরা অল্পতেই শিখতে পারবেন। কিন্তু এক্সটারনাল টেমপ্লেট ব্যবহার করতে চাইলে আপনাকে এইচটিএমএল, সিএসএস এবং অন্যান্য কিছু ল্যাঙ্গুয়েজ জানতে হবে কাস্টমাইজ করার জন্য। ব্লগ ডিজাইন করতে আদর্শ হিসেবে বিভিন্ন ব্লগ সাইটের ডিজাইন অনুসরণ করতে পারেন। আপনি "ব্লগে নতুন" এই শব্দটা মনে কখনই প্রশ্রয় দিবেন না অন্তত ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইন করতে নিজেকে সবসময় মনে মনে প্রফেশনাল মনে করুন। খুবই সাদামাটার মাঝেও আকর্ষণীয় ব্লগ ডিজাইন করা সম্ভব। প্রফেশনাল ডিজাইনাররা মূলত এটাই করে থাকে। ব্লগ ভিজিটর কোন ধরণের ডিজাইন পছন্দ করে সেটি ভাবুন অথবা নিজে নিজেই ব্লগের ভিজিটর হোন এবং ঠিক করুন ব্লগটি কেমন ডিজাইনের হওয়া উচিত। এভাবেই সাদামাটা একটি আকর্ষণীয় ব্লগ ডিজাইন করে ফেলুন।
ব্লগ ডিজাইন

৬. কন্টেন্ট লেখাঃ

ব্লগিং এর প্রাণ বা রক্ত যাই বলুন না কেন, কন্টেন্ট হল ব্লগিং এর মূল সম্পদ। এই ব্যাপারে আমি হাজারবার শুধু একটা কথাই বলব সেটা হল, "ইউনিক কন্টেন্ট লিখুন"। অর্থাৎ নিজে লিখুন। কোন ক্রমেই কপি পেস্ট করবেন না। কপি পেস্ট কন্টেন্টের ১% মূল্যও নেই। আপনার কাছে কপি পেস্টের কাছে বিশাল কিছু হলেও আপনি বাদে সবাই কপি পেস্ট কন্টেন্ট ঘৃণা করে। আরেকটা কথা বলব সেটা হল, "কপি পেস্ট কন্টেন্ট দিয়ে ব্লগ লিখে আর যাই কিছু হওয়া যাক না কেন অন্তত ব্লগার হওয়া যায়না"। তাই এদিক ওদিক না দেখে সুন্দর, সাবলীল ভাষায় নিজের কন্টেন্ট লিখুন ধারাবাহিকভাবে। আপনি যে টপিক লিখবেন সে বিষয়ে পাঠককে সুন্দরভাবে বুঝাতে যেরকমভাবে বুঝাতে হবে ঠিক সেভাবেই আপনার লেখনীর মাধ্যমে বুঝাবেন। বানান ভুল না করার যথেষ্ট চেষ্টা করবেন। গ্রামাটিক্যাল এবং বানান ভুল চেক করার জন্য বিভিন্ন সাইট রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন।
ইউনিক কন্টেন্ট

৭. এসইওঃ

ব্লগের কন্টেন্ট লিখলেন সুন্দর সুন্দর কিন্তু ভিজিটর তো আপনার কন্টেন্ট সম্পর্কে এমনি এমনি জানবেনা। ইন্টারনেটের বেশিরভাগ ব্যবহারকারিরা কোন বিষয় জানতে বিভিন্ন সার্চ ইঞ্জিন সাইটে সার্চ করে। কিন্তু এখানেও সমস্যা আছে। কেউ সার্চ করল আর হাজার হাজার ব্লগের মাঝে আপনার ব্লগটি প্রথম সার্চ রেজাল্টে আনতেই কাজ করে এসইও। এসইও শব্দের অর্থ হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাই ব্লগের জন্য কার্যকারী এসইও করতে পারলে আপনার ব্লগে আসতে থাকবে প্রচুর পরিমাণ পাঠক।
এসইও
পরিশেষে বলব, খুবই সহজ কয়েকটি কথায় আপনার নতুন ব্লগিং জীবনের জন্য কিছু টিপস দিলাম। জানিনা কতটুকু কাজে আসবে। তবে নিজের ব্লগিং জীবনের অভিজ্ঞতা থেকেই এসব টিপস আপনাদের জন্য শেয়ার করলাম। কিছুটা কাজে আসলে আমাকে দয়া করে জানাতে কার্পণ্যবোধ কখনই করবেন না। আপনার ব্লগিং জীবন সুন্দর, সার্থক হোক এই কামনায় শেষ করছি আজকের পোস্ট। সবাই ভালো থাকবেন।